• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন
Headline
চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়লেখার হিনাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিলেন শুভাশিস দে শুভ্র। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

আজমিরীগঞ্জে শান্তিপূর্ণ দুর্গোৎসব সম্পন্ন, প্রশাসন-পুলিশের ভূমিকায় সন্তুষ্ট পূজা কমিটি

Reporter Name / ৮৩ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

মিজানুর রহমান মাসুদ (আজমিরীগঞ্জ): হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হয়েছে পাঁচ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আনন্দ-উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূজা সম্পন্ন হওয়ায় উপজেলা প্রশাসন ও থানা-পুলিশের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন উপজেলার ৩৫টি পূজামণ্ডপের পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ।

পূজার শুরু থেকে শেষ পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং নির্বিঘ্নে ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে প্রশাসন ও পুলিশের ভূমিকার প্রশংসা করেন তাঁরা।

আজমিরীগঞ্জ উপজেলা প্রশাসনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন চৌধুরী এবং আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পূজার নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করেন।

পাঁচ দিনব্যাপী শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে ভক্ত ও দর্শনার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হলেও সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহে উৎসব সম্পন্ন হওয়ায় সন্তোষ প্রকাশ করেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।

৩৫টি পূজামণ্ডপের পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ জানান, ধর্মীয় উৎসব সুন্দর ও নির্বিঘ্নে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও আজমিরীগঞ্জ থানা-পুলিশ আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছে। তাঁদের সহযোগিতা ও নিরাপত্তাব্যবস্থার কারণে পূজার আনুষ্ঠানিকতা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। এ জন্য উপজেলা প্রশাসনের ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা মো. জসিম উদ্দিন চৌধুরী, থানার ওসি মো. শফিকুল ইসলামসহ সংশ্লিষ্ট সবার প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তাঁরা।

পূজা কমিটির নেতৃবৃন্দ আরও আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও আজমিরীগঞ্জে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সব ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে নিজ নিজ ধর্মীয় উৎসব পালন করতে পারবেন।

প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে পাঁচ দিনের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটলেও সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category