• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

কাদাপানিতে বন্দিজীবন, মানুষের দুর্ভোগ দেখার কেউ নেই।

Reporter Name / ৮৩ Time View
Update : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

সারোয়ার নেওয়াজ শামীম(হবিগন্জ) প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার মিরাশী ইউনিয়ন এর কয়েকটি গ্রামের মানুষ কাদা পানিতে বন্দিজীবন কাটাচ্ছে , দুর্ভোগ দেখার কেউ নেই। বৃষ্টি হলেই সড়কজুড়ে জমে কাদাপানি। পিচ্ছিল পথে চলাচল করতে গিয়ে পোহাতে হয় চরম দুর্ভোগ। শিক্ষার্থী থেকে শুরু করে কৃষক, শ্রমজীবী মানুষ—কেউই রেহাই পাচ্ছে না ভোগান্তি থেকে। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় এমন দুরবস্থা তৈরি হয়েছে চুনারুঘাট উপজেলার ১০ নং মিরাশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সোনাতুলা গ্রামের পশ্চিম পাশের একটি সড়কে। এতে সোনাতুলা, আমতলা, হুরপাড়া ও ভোলারজুম —চার গ্রামের মানুষের যাতায়াত ব্যাহত হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, সড়কটি দিয়ে প্রতিদিন আনুমানিক ২০০ থেকে ৩০০ মানুষ চলাচল করেন। তাঁদের জন্য এটি যাতায়াতের অন্যতম সহজ পথ। কিন্তু বৃষ্টির দিনে কাদা ও পানি জমে থাকায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতকারী শিক্ষার্থীদের পড়তে হয় বিপাকে। জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া কিংবা দৈনন্দিন কাজ সারতেও ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি সংস্কারের বিষয়ে স্থানীয় চেয়ারম্যান ও ওয়ার্ড মেম্বার একাধিকবার আশ্বাস দিলেও এখন পর্যন্ত কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। দীর্ঘদিন ধরে একই দুর্ভোগ চলতে থাকায় তাঁদের মধ্যে ক্ষোভ ও হতাশা বাড়ছে। স্থানীয় বাসিন্দা বলেন, “বৃষ্টি হলেই রাস্তায় কাদা ও পানি জমে যায়। তখন চলাচল করা খুবই কষ্টকর হয়ে পড়ে। শিক্ষার্থীদেরও দুর্ভোগ পোহাতে হয়। জনপ্রতিনিধিরা অনেকবার আশ্বাস দিয়েছেন, কিন্তু সড়কটি সংস্কার হচ্ছে না। আমরা দ্রুত এর সমাধান চাই।”
সড়কটির বেহাল দশার কারণে শুধু যাতায়াত নয়, স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রাও ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের মতে, সড়কটি সংস্কার করা হলে চার গ্রামের হাজারো মানুষের চলাচল সহজ হবে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমে আসবে।
এ অবস্থায় সড়কটির বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শন করে দ্রুত সংস্কারের উদ্যোগ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধিদের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, আশ্বাসের মধ্যে সীমাবদ্ধ না থেকে এবার কার্যকর পদক্ষেপ নেওয়া হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগের অবসান ঘটবে।চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা গালিব চৌধুরী বলেন, শীঘ্রই এ রাস্তার উন্নয়ন কাজ শুরু করার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category