• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৫ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

শেখ হাসিনা আসবেন কি না তার চেয়ে গুরুত্বপূর্ণ জনগণ কেমন আছে” এডভোকেট সাইফুল ইসলাম।

Reporter Name / ১২৭ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

নিজস্ব প্রতিবেদক: শেখ হাসিনা দেশে ফিরবেন কি ফিরবেন না সেই হিসাব নিয়ে ভাবছেন না বলে মন্তব্য করেছেন এডভোকেট সাইফুল ইসলাম। তিনি বলেন, এই মুহূর্তে তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো— বাংলাদেশের সাধারণ মানুষ কেমন আছে।

এডভোকেট সাইফুল ইসলাম বলেন, “শেখ হাসিনা আসবেন কি আসবেন না, সেটি শেষ পর্যন্ত বিএনপির সিদ্ধান্তের বিষয় নয়। এটি জনগণের সিদ্ধান্তের বিষয়। জনগণ যদি শেখ হাসিনার পক্ষে অবস্থান নেয়, তাহলে বিএনপির একার পক্ষে তাঁকে ঠেকানো সম্ভব নয়। আবার জনগণ যদি তাঁর বিরুদ্ধে অবস্থান নেয়, তাহলে আওয়ামী লীগের সব কর্মী জীবন দিলেও তাঁকে রক্ষা করা সম্ভব হবে না। রাজনীতির চূড়ান্ত শক্তি জনগণ।”

কৃষকের সংকটে উদ্বেগ

সাধারণ মানুষের জীবিকা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সাধারণ মানুষ কীভাবে বেঁচে আছে।

তিনি বলেন, “একজন কৃষকের কথাই ধরুন। সার কিনতে হচ্ছে বেশি দামে, বীজ কিনতে হচ্ছে বেশি দামে, কীটনাশক কিনতে হচ্ছে বেশি দামে। সেচ, শ্রমিক ও উৎপাদনের প্রতিটি খরচ বেড়েছে। অথচ সেই কৃষক যখন ধান বিক্রি করতে যাচ্ছেন, তখন ন্যায্য দাম পাচ্ছেন না। কোথাও ১৬ টাকা কেজি দরে ধান বিক্রির পরিস্থিতি তৈরি হচ্ছে। তাহলে কৃষক বাঁচবে কীভাবে?”

একই প্রশ্ন সবজি চাষি, মৎস্যচাষি এবং অন্যান্য উৎপাদনকারীদের ক্ষেত্রেও প্রযোজ্য বলে তিনি মন্তব্য করেন।

ব্যবস্থার পরিবর্তনের আহ্বান

এডভোকেট সাইফুল বলেন, সাধারণ মানুষের আয়-ব্যয়ের ভারসাম্য নষ্ট হলে, কৃষক তার উৎপাদনের ন্যায্য মূল্য না পেলে রাজনৈতিক সাফল্য দিয়ে সংকট ঢেকে রাখা যাবে না। জনগণের জীবনযাত্রার মান উন্নত করতে না পারলে একসময় জনগণ সরকারের ওপর থেকেও আস্থা হারাবে।

রাষ্ট্র পরিচালনা নিয়ে তিনি বলেন, “রাষ্ট্র পরিচালনা মানে শুধু অবকাঠামো নির্মাণ নয়। খাল খনন, ব্রিজ, কালভার্ট কিংবা রাস্তা নির্মাণ অবশ্যই প্রয়োজন। কিন্তু তার চেয়েও বেশি প্রয়োজন একটি কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা গড়ে তোলা।”

সংসদ সদস্যদের দায়িত্ব প্রসঙ্গে তিনি বলেন, তাঁদের দায়িত্ব শুধু এলাকার উন্নয়নের নামে প্রকল্প গ্রহণ করা নয়, আইন প্রণয়ন করা, দুর্নীতি নিয়ন্ত্রণের কার্যকর ব্যবস্থা তৈরি করা এবং ব্যাংকিং খাতকে শৃঙ্খলায় আনা।

“হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে যারা ব্যাংকের টাকা ফেরত দিচ্ছে না, তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা কোথায়? সাধারণ মানুষ ঋণের কিস্তি দিতে না পারলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়, অথচ বড় ঋণখেলাপিরা কীভাবে বছরের পর বছর পার পেয়ে যায়?” — প্রশ্ন তোলেন তিনি।
দলীয় অন্ধত্ব থেকে বেরিয়ে আসার তাগিদ

এডভোকেট সাইফুল ইসলাম বলেন, পরিবর্তন যদি ব্যবস্থায় না আসে, তাহলে ক্ষমতার পরিবর্তন দিয়ে সাধারণ মানুষের জীবনে প্রকৃত পরিবর্তন আসবে না। এখন রাজনীতিবিদদের পাশাপাশি আমলাদেরও অনেক বেশি দায়িত্বশীল হওয়া প্রয়োজন।

তিনি পরামর্শ দিয়ে বলেন, সরকারকে দলীয় দৃষ্টিভঙ্গির বাইরে এসে প্রতিটি জেলা ও উপজেলা থেকে কৃষক, শ্রমিক, ক্ষুদ্র ব্যবসায়ী, চাকরিজীবী, উদ্যোক্তা, মৎস্যচাষিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে একটি জাতীয় ডাটাবেজ তৈরি করতে হবে এবং তথ্যভিত্তিক নীতি গ্রহণ করতে হবে।

সবশেষে তিনি বলেন, “আমরা দীর্ঘ ১৭-১৮ বছর অনেক প্রতিকূলতা ও কষ্টের মধ্য দিয়ে সময় পার করেছি। এত ত্যাগ ও প্রত্যাশার পর আমরা বাংলাদেশকে আবার একই ধরনের হতাশা ও অনিশ্চয়তার মধ্যে দেখতে চাই না। আমরা প্রতিশোধের রাজনীতি চাই না, আমরা চাই রাষ্ট্রের সংস্কার। আমরা শুধু ক্ষমতার পরিবর্তন চাই না, আমরা চাই ব্যবস্থার পরিবর্তন। বাংলাদেশকে ঘুরে দাঁড়াতে হবে। কৃষক বাঁচুক, শ্রমিক বাঁচুক, ব্যবসায়ী বাঁচুক, সাধারণ মানুষ স্বস্তিতে বাঁচুক।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category