• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

বড়লেখা হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনায় ৮ সদস্যের কমিটি গঠন।

Reporter Name / ৯৩ Time View
Update : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬

হানিফ পারভেজ,বড়লেখ প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আয়োজনের লক্ষ্যে ৮ সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বড়লেখা পৌরসভার প্রশাসক নাঈমা নাদিয়ার অনুমোদনে এ কমিটি গঠন করা হয়।

গত ২৫ জুন অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত অনুযায়ী, প্রশাসনের একজন সদস্যের সমন্বয়ে গঠিত কমিটিতে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে বড়লেখা উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও বর্ণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীনকে। সদস্য সচিব করা হয়েছে বড়লেখা পৌরসভার প্রকৌশলী আব্দুল খালিককে।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন—বড়লেখা হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আহ্বায়ক হাজী আব্দুল গনি, সদস্য সচিব আব্দুল হক, উপজেলা জামায়াতের নায়েবে আমির ফয়ছল আহমদ, উপজেলা বিএনপি নেতা আব্দুল কাদির পলাশ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল আহমদ ও জিল্লুর রহমান।

গঠিত কমিটি বাজার ব্যবস্থাপনা সংক্রান্ত প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান এবং ভোটার তালিকা প্রস্তুতের দায়িত্ব পালন করবে। ভোটার তালিকা তৈরির ক্ষেত্রে ২০২৬-২০২৭ অর্থবছরের হালনাগাদ ট্রেড লাইসেন্সের মূল কপি প্রদর্শন করতে হবে।

প্রাথমিক ভোটার তালিকা প্রকাশের পর কোনো আপত্তি থাকলে তা নিষ্পত্তি করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে। এরপর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশের পর আর কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না।

নির্বাচনের দিন ভোটারদের অবশ্যই ব্যবসার অনুমতিপত্র অথবা ট্রেড লাইসেন্স সঙ্গে আনতে হবে। ভোটার তালিকার বাইরে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের প্রতিনিধি ভোট দিতে পারবেন না। একই ব্যক্তি একাধিকবার ভোট প্রদান করতে পারবেন না।

নির্বাচনে কোনো ধরনের অনিয়ম বা জালিয়াতি প্রমাণিত হলে প্রচলিত সরকারি আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সিদ্ধান্তে উল্লেখ করা হয়েছে।

সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। ভোটগ্রহণ শেষে ভোট গণনা করে ফলাফল ঘোষণা করা হবে। নির্বাচিত ও অনির্বাচিত কোনো ব্যক্তি ভোটকেন্দ্রে মিছিল করতে পারবেন না।

নির্বাচন পরিচালনা কমিটি গঠনের বিষয়টি অনুমোদন করেছেন বড়লেখা পৌরসভার প্রশাসক নাঈমা নাদিয়া।

অনেক জল্পনা-কল্পনা ও অপেক্ষার অবসান ঘটিয়ে নির্বাচন পরিচালনা কমিটি গঠনের মধ্য দিয়ে হাজিগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন আয়োজনের প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে এগিয়ে গেল। এতে বাজারের ব্যবসায়ীদের মধ্যে নির্বাচন নিয়ে নতুন করে আগ্রহ ও প্রত্যাশা তৈরি হয়েছে। তবে ভোটার তালিকা চূড়ান্ত করার পর নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category