• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে মৌলভীবাজারে বিশাল মিছিল, অংশ নিলেন আব্দুল গনী।

Reporter Name / ৭৬ Time View
Update : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

বড়লেখা প্রতিনিধি: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মৌলভীবাজারে আয়োজিত বিশাল মিছিলে অংশগ্রহণ করেছেন বড়লেখা সদর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও সাবেক আহ্বায়ক আলহাজ্ব আব্দুল গনী।

শনিবার (৭ নভেম্বর) আয়োজিত এ মিছিলে বড়লেখা উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক দলীয় নেতাকর্মী অংশ নেন।

মিছিলে আলহাজ্ব আব্দুল গনী দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে অংশগ্রহণ করেন। এ সময় নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে কর্মসূচিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

আলহাজ্ব আব্দুল গনী দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বড়লেখা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি ও আহ্বায়কের দায়িত্ব পালন করেছেন। স্থানীয় রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডেও তাঁর অংশগ্রহণ রয়েছে।

আসন্ন ৬নং বড়লেখা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়নপ্রত্যাশী হিসেবে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন। দলীয় মনোনয়ন পেলে নির্বাচনে অংশ নিয়ে ইউনিয়নবাসীর সেবা করার প্রত্যাশা ব্যক্ত করেছেন।

এদিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে বড়লেখা সদর ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের রাজনৈতিক তৎপরতা বাড়ছে। এরই ধারাবাহিকতায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের কর্মসূচিতে আলহাজ্ব আব্দুল গনীর অংশগ্রহণ স্থানীয় রাজনৈতিক অঙ্গনে গুরুত্ব বহন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category