• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

বড়লেখায় ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার।

Reporter Name / ১৯১ Time View
Update : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

হানিফ পারভেজ,বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখায় পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে ১ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তালিকাভুক্ত দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার দাসেরবাজারের দক্ষিণ লঘাটি এলাকা থেকে তাদের গ্রেফতার করে বড়লেখা থানা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলার নাছিরনগর থানার কালিউতা গ্রামের মৃত ফালু মিয়ার ছেলে আব্দুল কাইয়ুম (৪০)। তিনি বর্তমানে দক্ষিণ লঘাটি এলাকার বিল্লাল মিয়ার কলোনিতে বসবাস করতেন। অপরজন সিলেটের বিয়ানীবাজার থানার সাংলা গ্রামের আব্দুল হাসিবের ছেলে আলী হোসেন (৪৩)।

পুলিশ জানায়, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে চলমান অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ ঘটনায় ১১ নভেম্বর বড়লেখা থানায় মামলা নং-০৮ দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/৪১ ধারায় মামলাটি রুজু করা হয়েছে।

বড়লেখা থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অবস্থান জিরো টলারেন্স। মাদক ব্যবসা ও বিস্তার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্যও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category