• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

বড়লেখায় এক কোটি ৯ লাখ টাকা জরিমানার পরোয়ানাভুক্ত পলাতক আসামি গ্রেফতার।

Reporter Name / ১০৮ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

হানিফ পারভেজ, বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশের অভিযানে চারটি মামলায় ৩ বছর ৬ মাসের কারাদণ্ড ও এক কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। এ ছাড়া পৃথক ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ নভেম্বর এসআই মো. শফিকুল ইসলামের নেতৃত্বে বড়লেখা থানা পুলিশের একটি দল সিলেট মহানগর পুলিশের দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. আছকর আলীকে গ্রেফতার করে। তিনি বড়লেখা উপজেলার পূর্ব শাহবাজপুর ইউনিয়নের সায়পুর গ্রামের মৃত হাছন আলীর ছেলে।

আছকর আলী চারটি মামলায় মোট ৩ বছর ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং এক কোটি ৯ লাখ টাকা অর্থদণ্ডপ্রাপ্ত আসামি। এর মধ্যে একটি মামলায় ৪০ লাখ, আরেকটিতে ১২ লাখ, তৃতীয় মামলায় ৫০ লাখ এবং চতুর্থ মামলায় ৭ লাখ টাকা জরিমানা করা হয়।

এদিকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারা অনুযায়ী বড়লেখা উপজেলার গাজীটেকা (বাঁশতলা) গ্রামের আব্দুল কুদ্দুছের ছেলে আবিদুল ইসলাম (১৮) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার দুজনকে মঙ্গলবার (১৭ নভেম্বর) যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বড়লেখা থানা পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category