• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

শাল্লায় মোটরবাইক চালক মিঠু রঞ্জন দাসের অকাল মৃত্যুতে সমিতির শোক র‌্যালি ও সভা।

Reporter Name / ১৯০ Time View
Update : মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শাল্লা উপজেলার ডুমড়া গ্রামের মোটরবাইক চালক মিঠু রঞ্জন দাসের (৩১) অকাল মৃত্যুতে শোক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর ১টায় দিরাই ও শাল্লা উপজেলা মোটরবাইক সমিতির উদ্যোগে এ শোক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলা সদর ঘুঙ্গিয়ারগাঁও বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এসে শেষ হয়।

পরে শহীদ মিনার প্রাঙ্গণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে দিরাই ও শাল্লা উপজেলা মোটরবাইক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দুই উপজেলার সমিতির সকল সদস্য অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা প্রয়াত মিঠু রঞ্জন দাসের স্মৃতিচারণ করেন এবং তাঁর অকাল মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন। এ সময় তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, মিঠু রঞ্জন দাস হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। পরবর্তীতে তাঁর মৃত্যুর খবর পাওয়া যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩১ বছর। তিনি ডুমড়া গ্রামের গৌরাঙ্গ চন্দ্র দাসের ছেলে।

তাঁর এমন অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category