নিজস্ব প্রতিবেদক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে সাপ্তাহিক হবিগঞ্জ খবরের সম্পাদক ও প্রকাশক শাহ মো. হুমায়ুন কবিরকে (৬০) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় বাগানের প্রধান করণিক মো. ইফতেকার আলম চৌধুরী থানায় বাদী হয়ে একটি মামলা দিয়েছেন।
বৃহস্পতিবার হুমায়ুন কবিরকে আদালতে পাঠানো হয়েছে।
বাদীর অভিযোগ অনুযায়ী, তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছিল। এই অভিযোগে থানায় মামলা হওয়ার পর পুলিশ তাকে গ্রেফতার করে।
তবে চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করেছেন হুমায়ুন কবির।
তাঁর দাবি, ন্যাশনাল টি কোম্পানির দুর্নীতি ও অনিয়ম নিয়ে তিনি এর আগে একাধিক সংবাদ প্রকাশ করেছেন।
বুধবার দুপুরে আসন্ন চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ে প্রতিবেদন তৈরির জন্য তেলিয়াপাড়া চা-বাগানে গেলে পূর্বে প্রকাশিত সংবাদের জের ধরে পরিকল্পিতভাবে তাঁকে ফাঁসানো হয়েছে।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি, বাংলাদেশ-এর বিবৃতি, তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি! অবিলম্বে নিঃশর্ত মুক্তি চাই।