• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
Headline
বাঘাসুরাকে মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত গড়ার অঙ্গীকার,চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা এডভোকেট সাজিদুর রহমান সজলের । চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। চুনারুঘাটে খোয়াই নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়লেখার হিনাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিলেন শুভাশিস দে শুভ্র। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত।

Reporter Name / ৪২ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ
চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: ঘরে-বাইরে অনলাইনে, নারীর নিরাপত্তা সবখানে’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস ২০২৬ পালিত হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৫ নভেম্বর) সকাল ১২টায় চৌমুহনী সড়ক সংলগ্ন এলাকায় মানববন্ধন এবং পরে নামোশংকরবাটী পলাশপুরে সমতা নারী উন্নয়ন সংস্থার কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।​দুর্বার নেটওয়ার্ক (চাঁপাইনবাবগঞ্জ জেলা) ও নারীপক্ষের যৌথ আয়োজনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমতা নারী উন্নয়ন সংস্থার সভানেত্রী এবং দুর্বার নেটওয়ার্ক ও নারীপক্ষের চার জেলার দায়িত্বপ্রাপ্ত সভাপতি মোসা. আকসানা খাতুন।
​প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার বলেন, নারী নির্যাতন প্রতিরোধ শুধু একটি দিবসে সীমাবদ্ধ না রেখে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সমাজের সর্বস্তরে নারীর প্রতি সম্মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। বিশেষ করে অনলাইন হয়রানি ও সাইবার বুলিং রোধে সামাজিক সচেতনতার পাশাপাশি প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ জরুরি।
​আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক মো. শহিদুল ইসলাম ও নারী উদ্যোক্তা রাশিদা খাতুন শিশির। বক্তারা ঘরে-বাইরে ও অনলাইনে নারীর নিরাপত্তা নিশ্চিতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category