• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪০ অপরাহ্ন
Headline
চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা মাধবপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন ২০২৬ । চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। বাঘাসুরাকে মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত গড়ার অঙ্গীকার,চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা এডভোকেট সাজিদুর রহমান সজলের । চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। চুনারুঘাটে খোয়াই নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়লেখার হিনাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিলেন শুভাশিস দে শুভ্র। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার দুই কর্মকর্তাকে বিদায় সংবর্ধনা

Reporter Name / ৪৫ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

মাহিদুল ইসলাম ফরহাদ চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ নাইমুল হক ও সড়ক বাতি পরিদর্শক মোঃ এনামুল হককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল ৩টায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পৌর সম্মেলন কক্ষে পৌর কর্মচারী সংসদ ও পৌরসভার যৌথ আয়োজনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন-অর-রশীদ। বিশেষ অতিথি ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুল ইসলাম ও হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ আহসান হাবীব। অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ মামুন-অর-রশীদ তাঁর বক্তব্যে বলেন, “একটি প্রতিষ্ঠানের উন্নয়ন ও সেবার মান বৃদ্ধিতে কর্মকর্তা-কর্মচারীদের সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিদায়ী দুই কর্মকর্তা তাঁদের দায়িত্ব পালনকালে পৌরসভার কার্যক্রমে যে অবদান রেখেছেন, তা স্মরণীয় হয়ে থাকবে। তাঁদের কর্মজীবনের অভিজ্ঞতা ও আন্তরিকতা সহকর্মীদের জন্য অনুকরণীয়। নতুন জীবনের প্রতিটি ক্ষেত্রে তাঁদের সুস্বাস্থ্য, শান্তি ও সাফল্য কামনা করছি।” নির্বাহী প্রকৌশলী মোঃ তৌফিকুল ইসলাম বলেন, “কর্মজীবনে বিদায়ী কর্মকর্তাদের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা আমাদের কাছে স্মরণীয় হয়ে থাকবে। দায়িত্ব পালনের ক্ষেত্রে তাঁদের আন্তরিকতা, সহযোগিতা ও সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক প্রশংসনীয়। কর্মজীবনের একটি অধ্যায় শেষ হলেও তাঁদের সঙ্গে আমাদের সম্পর্ক ও স্মৃতি অটুট থাকবে। তাঁদের আগামী দিনের জীবন সুন্দর ও আনন্দময় হোক—এই কামনা করি।” সভাপতির বক্তব্যে পৌর কর্মচারী সংসদের সভাপতি মোঃ এনামুল হক বলেন, “একই প্রতিষ্ঠানে দীর্ঘদিন একসঙ্গে কাজ করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে পারিবারিক সম্পর্ক গড়ে ওঠে। বিদায়ী দুই সহকর্মীর চলে যাওয়া আমাদের জন্য আবেগের। তাঁদের কর্মদক্ষতা, দায়িত্বশীলতা ও সহকর্মীদের প্রতি আন্তরিকতা আমরা সবসময় মনে রাখব। তাঁদের ভবিষ্যৎ জীবনের সুখ, শান্তি ও সুস্বাস্থ্য কামনা করছি।”
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ খাঁন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংসদের সহ-সভাপতি মোঃ সিরাজুল ইসলাম। এ সময় পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদায়ী দুই কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category