• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

কোরিয়ায় ২২৫ শিক্ষার্থীর ১৫ কোটি টাকা ফেরতের লড়াই,আইনি সহায়তায় সিউল যাচ্ছেন মাধবপুরের সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলাম। 

Reporter Name / ২৬৭ Time View
Update : শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬

মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি : দক্ষিণ কোরিয়ায় উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে প্রতারণার শিকার ২২৫ শিক্ষার্থীর পক্ষে আইনি লড়াই করতে সিউল যাচ্ছেন হবিগঞ্জের মাধবপুরের সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলাম।  বিশ্ববিদ্যালয়ের দেউলিয়া প্রক্রিয়ায় অনিশ্চিত হয়ে পড়া প্রায় ১৫ কোটি ৮ লাখ টাকা ফেরতের দাবিতে তিনি আগামী ২৩ আগস্ট ঢাকা থেকে সিউলের উদ্দ্যেশে রওনা হবেন তিনি।

২০২৬ সালের মার্চে দক্ষিণ কোরিয়ার সিংইয়ংজু বিশ্ববিদ্যালয়ের,মাস্টার্স প্রোগ্রামে ভর্তি হন ২২৫ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৯৪ জন বাংলাদেশি, ২৮ জন নেপালি ও ৩ জন পাকিস্তানি।

বিশ্ববিদ্যালয়ের অফার লেটার ও নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীরা টিউশন ফি বাবদ মোট ১,৬০৪,২৫০,০০০ কোরিয়ান ওন জমা দেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৩ কোটি ৬৩ লাখ ৬১ হাজার ২৫০ টাকা

কিন্তু অভিযোগ রয়েছে, টিউশন ফি নেওয়ার পর বিশ্ববিদ্যালয় ভিসা প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র সময়মতো এম্বেসিতে জমা দেয়নি। ফলে সবার U-2 স্টুডেন্ট ভিসা প্রত্যাখ্যাত হয়।

অফার লেটারে উল্লেখ ছিল, ভিসা না হলে ৯০ দিনের মধ্যে পুরো টিউশন ফি ফেরত দেওয়া হবে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও বিশ্ববিদ্যালয় কোনো টাকা ফেরত দেয়নি। এরই মধ্যে বিশ্ববিদ্যালয় নিজেকে দেউলিয়া ঘোষণা করায় টাকা ফেরত নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

মো. আব্দুল মান্নান মোরল, বহুলা গ্রাম, হবিগঞ্জ সদর। টিউশন ফি দিয়েছেন প্রায় সাড়ে ৫ লাখ টাকা  তিনি বলেন, “সব চিন্তা করে এই বিশ্ববিদ্যালয়ে আবেদন করেছিলাম। এখন জানলাম সরকার বন্ধ করে দিয়েছে। টাকাও ফেরত পাইনি।”
মিয়া মো. কামাল, ছোট বহুলা গ্রাম, হবিগঞ্জ সদর। টিউশন ফি দিয়েছেন ৬ লাখ ১৮ হাজার টাকা। তিনি বলেন, “আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান। কম খরচের জন্য কোরিয়া বেছে নিয়েছিলাম। এখন প্রতারণার শিকার হয়েছি।”

ভুক্তভোগীদের পক্ষে আইনি লড়াই করছেন মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের দাসপাড়া গ্রামের সন্তান অ্যাডভোকেট সাইফুল ইসলাম। তিনি ঢাকার সুপ্রিম ল ফার্মের হেড অব চেম্বার এবং উই কেয়ার এডুকেশন কনসালটেন্সির লিগ্যাল অ্যাডভাইজার।

তিনি ব্যারিস্টার তানিয়া হামিদ জুইকে নিয়ে প্রথমে ২০ মে ২০২৬ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে লিগ্যাল নোটিশ পাঠান। এতে টিউশন ফির ১৩ কোটি ৬৩ লাখ টাকার সাথে ক্ষতিপূরণ হিসেবে আরও ২৬৪,৭০৫,০ কোরিয়ান ওন দাবি করা হয়। সব মিলিয়ে দাবির পরিমাণ দাঁড়ায় প্রায় ১৫ কোটি ৮ লাখ ৬১ হাজার ২৫০ টাকা।

কিন্তু নোটিশের পরও বিশ্ববিদ্যালয় টাকা ফেরত দেয়নি।

পররাষ্ট্র মন্ত্রণালয় ও উই কেয়ার এডুকেশনের পরামর্শে আগামী ২৮ আগস্টের* মধ্যে কোরিয়ার উপযুক্ত আদালতে মামলা দাখিলের সময়সীমা রয়েছে। সে লক্ষ্যে অ্যাডভোকেট সাইফুল ইসলাম ২৩ আগস্ট  সিউল যাচ্ছেন। সেখানে স্থানীয় কোরিয়ান আইনজীবীর সঙ্গে সমন্বয় করে শিক্ষার্থীদের পাওনার দাবি দাখিল করবেন।

অ্যাডভোকেট সাইফুল ইসলাম বলেন,
অফার লেটারে ৯০ দিনের মধ্যে টাকা ফেরতের কথা থাকলেও তারা দেয়নি। উই কেয়ারের পক্ষ থেকে বারবার যোগাযোগ করেও সমাধান মেলেনি। আমরা জরুরি ভিত্তিতে ক্লেইম ফাইল করার প্রস্তুতি নিয়েছি। যথাসময়ে দাখিল করতে পারলে ইনশাআল্লাহ শিক্ষার্থীরা তাদের পুরো টাকা ফেরত পাবেন।”

তিনি আরও জানান, উই কেয়ার এডুকেশন নিজ খরচে কোরিয়ায় আইনজীবী নিয়োগ করেছে এবং সুপ্রিম ল ফার্মের একটি টিম পাওয়ার অব অ্যাটর্নি ও আদালতের কাগজপত্র প্রস্তুত করেছে।

ভুক্তভোগী অধিকাংশ শিক্ষার্থীই মধ্যবিত্ত পরিবারের। অনেকে পরিবারের সঞ্চয়, ঋণ বা জমি-জমা বন্ধক রেখে টাকা পাঠিয়েছিলেন। টাকা ফেরত না পাওয়ায় তারা এখন চরম আর্থিক সংকটে রয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category