• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
Headline
মাধবপুরে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহ উদযাপন ২০২৬ । চুনারুঘাটে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। বাঘাসুরাকে মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত গড়ার অঙ্গীকার,চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা এডভোকেট সাজিদুর রহমান সজলের । চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। চুনারুঘাটে খোয়াই নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়লেখার হিনাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিলেন শুভাশিস দে শুভ্র। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

৫৫বিজিবির পৃথক অভিযানে অস্ত্র, মদ ও থামি কাপড়সহ আটক ২।

Reporter Name / ১৬৪ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট ও মাধবপুরে পৃথক অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ভারতীয় মদ ও মনিপুরি থামি কাপড়সহ দুইজনকে আটক করেছে ৫৫ বিজিবি।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) রাতে চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় অভিযান চালায় ৫৫ বিজিবির একটি টহল দল। এ সময় ১২০ পিস ভারতীয় মনিপুরি থামি কাপড়, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও একটি রামদাসহ নাজু মিয়া (২৮) ও সজল মিয়া (২২)কে আটক করা হয়। অভিযান টের পেয়ে আরও দুইজন পালিয়ে যায় বলে জানায় বিজিবি।

অপরদিকে, একই দিন দুপুরে মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া সীমান্তের লেকেরপাড় এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন ৩৫ বোতল ভারতীয় মদ জব্দ করা হয়।

বিজিবির প্রাথমিক হিসাব অনুযায়ী, জব্দকৃত সকল মালামালের আনুমানিক মূল্য ৩ লাখ ২২ হাজার ৫০০ টাকা।

৫৫ বিজিবির অধিনায়ক জানান, আটক দুইজনকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতকদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তে চোরাচালান ও আইন-শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ড রোধে বিজিবির টহল ও অভিযান আরও জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category