• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
Headline
বাঘাসুরাকে মাদকমুক্ত ও দুর্নীতিমুক্ত গড়ার অঙ্গীকার,চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা এডভোকেট সাজিদুর রহমান সজলের । চাঁপাইনবাবগঞ্জে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। চুনারুঘাটে খোয়াই নদীর পাড়ে অবৈধ মাটি কাটায় ৫০ হাজার টাকা জরিমানা। চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়লেখার হিনাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিলেন শুভাশিস দে শুভ্র। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

শিবপাশা উচ্চ বিদ্যালয়ে গ্রাম আদালত বিষয়ে সচেতনতামূলক আলোচনা।

Reporter Name / ৩৭৭ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

মিজানুর রহমান মাসুদ
আজমিরীগঞ্জ প্রতিনিধি:  হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা উচ্চ বিদ্যালয়ে নবম ও দশম শ্রেণির ৮০ জন শিক্ষার্থীর সঙ্গে গ্রাম আদালতের সেবা ও কার্যক্রম নিয়ে সচেতনতামূলক আলোচনা এবং লিফলেট বিতরণ করা হয়েছে।

আলোচনায় শিক্ষার্থীদের গ্রাম আদালতের উদ্দেশ্য, কার্যক্রম, এখতিয়ার এবং স্থানীয় পর্যায়ে সহজে ও স্বল্প খরচে বিরোধ নিষ্পত্তির সুযোগ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। এ সময় প্রশ্নোত্তরের মাধ্যমে শিক্ষার্থীদের গ্রাম আদালত সম্পর্কে ধারণা প্রদান করা হয়।

শিক্ষার্থীরা গ্রাম আদালতের কার্যক্রম ও সেবা নিয়ে বিভিন্ন প্রশ্ন করেন। সংশ্লিষ্টরা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পাশাপাশি গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষ কীভাবে আইনি সহায়তা ও ন্যায়বিচার পেতে পারেন, সে বিষয়েও অবহিত করেন।

পরে শিক্ষার্থীদের মধ্যে গ্রাম আদালতের সেবা ও কার্যক্রম সম্পর্কিত লিফলেট বিতরণ করা হয়। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে গ্রাম আদালত সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরি হবে বলে সংশ্লিষ্টরা মনে করেন।

কার্যক্রমে সম্পা রাণী দেব, উপজেলা সমন্বয়কারী, বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্প, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, আজমিরীগঞ্জ, হবিগঞ্জ—এর পক্ষ থেকে গ্রাম আদালতের সেবা ও কার্যক্রম সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category