• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

মাধবপুরে পরিবেশ আইন লঙ্ঘনে: দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা।

Reporter Name / ৪৮১ Time View
Update : রবিবার, ২ আগস্ট, ২০২৬

এস এম শামীম আহমেদ (হবিগন্জ প্রতিনিধি:  ‍পরিবেশ দূষণ রোধে সরকারের কঠোর অবস্থানের অংশ হিসেবে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় মোবাইল কোর্ট পরিচালনা করেন মাধবপুর উপজেলা সহকারি কমিশনার ভূমি জনাব,আনিসুল ইসলাম, দুই শিল্প প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ( ২আগষ্ট ২৬ইং) রোববার জেলা প্রশাসক, হবিগঞ্জ মহোদয়ের নির্দেশনায় এবং উপজেলা নির্বাহী অফিসার, মাধবপুর এর তত্ত্বাবধানে মাধবপুর উপজেলার গোকুলপুর ও ছাতিয়াইন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ লঙ্ঘনের অভিযোগে দুইটি পৃথক মামলা দায়ের করা হয়।

মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, ইটিপির মাধ্যমে সঠিকভাবে বর্জ্য নিষ্কাশন না করায় গ্লোরি এগ্রো প্রোডাক্টস লিমিটেড কে ১,০০,০০০/- এক লাখ টাকা জরিমানা করা হয়।

একইসাথে বয়লারের পানি কন্ডেন্সার ছাড়া সরাসরি নিষ্কাশন করায়, বিএইচএল পেপার মিলস কে ২০,০০০/- বিশ হাজার টাকা জরিমানা করা হয়। তাৎক্ষণিকভাবে জরিমানার সম্পূর্ণ অর্থ আদায় করা হয়েছে।

অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পরিবেশ দূষণকারী কোনো প্রতিষ্ঠানকেই ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category