• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
Headline
চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়লেখার হিনাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিলেন শুভাশিস দে শুভ্র। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

শাহজিবাজার সুরাবই সুন্নীয়া দাখিল মাদ্রাসায় ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে মিলাদ সেমিনার ও পুরস্কার বিতরণ মহানবী ﷺ-এর জীবনাদর্শ অনুসরণের আহ্বান

Reporter Name / ২২১ Time View
Update : শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

এইচ আর রুবেল  শায়েস্তগন্জ (প্রতিনিধি): শাহজিবাজার সুরাবই সুন্নীয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ উদযাপন উপলক্ষে মিলাদ সেমিনার, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ২টায় মাদ্রাসার প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭নং নূরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম কিবরিয়া চৌধুরী বেলাল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ মডেল কামিল মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা শাহাব উদ্দিন এবং জহুর চান বিবি মহিলা কলেজ, শায়েস্তাগঞ্জের অধ্যক্ষ মোঃ আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাহজিবাজার সুরাবই সুন্নীয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুফতি মুজিবুর রহমান আল কাদরী।

আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ ﷺ-এর পবিত্র জীবন, আদর্শ ও মানবতার শিক্ষার বিভিন্ন দিক তুলে ধরেন। তাঁরা মহানবী ﷺ-এর আদর্শ অনুসরণ করে নৈতিক ও সুন্দর জীবন গড়ার জন্য শিক্ষার্থীসহ সকলের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category