• মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
Headline
সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত। ‎চুনারুঘাটে মাদকবিরোধী অভিযান, দুই যুবকের কারাদণ্ড ‎অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত ৫টি মেশিন ও পাইপ ধ্বংস, ট্রাক্টর জব্দ তেলিয়াপাড়া চা-বাগানে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক হুমায়ুন কবির গ্রেফতার, চাঁদা দাবী নয় ষড়যন্ত্রের শিকার সাংবাদিক হুমায়ুন কবির।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

ভালো আচরণে যাবজ্জীবন সাজা মওকুফ, ২৩ বছর কারাভোগের পর মুক্তি পেলেন চা-শ্রমিক।

Reporter Name / ২১৫ Time View
Update : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

হবিগঞ্জ প্রতিনিধি:  দীর্ঘ ২৩ বছর কারাভোগের পর অবশেষে মুক্তির স্বাদ পেলেন হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার চা-শ্রমিক নাইটু রাজু মুন্ডা (৫০)। একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে দীর্ঘদিন কারাগারে থাকার পর গত ৮ নভেম্বর ২০২৬ তারিখে সিলেট কেন্দ্রীয় কারাগার-২ থেকে মুক্তি পেয়েছেন তিনি।
কারাগারে ভালো আচরণ ও সংশোধনমূলক কার্যক্রমে অংশগ্রহণের কারণে জেল কোডের ৫৬৯ বিধি এবং মানবিক বিবেচনায় সরকারের সাধারণ ক্ষমার আওতায় তাঁর সাজা মওকুফ করা হয়। তবে সাজা মওকুফ হলেও আদালত কর্তৃক ধার্য করা ৫০ হাজার টাকা জরিমানা (অর্থদণ্ড) পরিশোধ করতে না পারায় তাঁর মুক্তি বিলম্বিত হচ্ছিল।
বিষয়টি জানাজানি হলে সিলেট মহানগর বিএনপির সভাপতি নাছিম হোসাইন ব্যক্তিগতভাবে আর্থিক সহায়তা প্রদান করেন। তাঁর দেওয়া অর্থে জরিমানার টাকা পরিশোধের পর নাইটু রাজু মুন্ডার মুক্তির পথ সুগম হয়।
দীর্ঘ ২৩ বছর কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পর তাঁকে নিতে পরিবারের কোনো সদস্য কিংবা পরিচিতজন কারাগারে উপস্থিত হননি। দীর্ঘদিন কারাবন্দি থাকায় জীবনের অনেক স্মৃতি ইতোমধ্যে তাঁর মন থেকে মুছে গেছে। অতীতে কী ঘটেছিল, কী কারণে সাজা হয়েছিল—সেসব বিষয়ও এখন স্পষ্টভাবে মনে করতে পারেন না তিনি।
কারাগারের দীর্ঘ বন্দিজীবন পেছনে ফেলে নতুনভাবে জীবন শুরু করতে চান নাইটু রাজু মুন্ডা। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে জীবনের বাকি দিনগুলো ভালোভাবে কাটানোর প্রত্যাশা ব্যক্ত করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category