• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
Headline
চুনারুঘাটে ২৮.৩ কেজি গাঁজা ও বিদেশী মদসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার বড়লেখার হিনাইনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগ দিলেন শুভাশিস দে শুভ্র। সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ। সিন্ডিকেটের দাপটে জিম্মি কালনি-কুশিয়ারার পাড়: প্রতিরোধে গেলে এলাকাবাসীকে হুমকি। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় শাড়ি ও চাদর জব্দ। ড়লেখায় উপজেলা ও পৌর যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ। শাল্লায় কিশোরীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক, ভিডিও ভাইরাল। মাধবপুরে ২০ বছর পর উদ্ধার হলো ঐতিহ্যবাহী কাটেঙ্গা বিল, সাড়ে ১১ একর জমিতে লাল নিশান, খননের আশ্বাস প্রশাসনের। বড়লেখায় ভূমি কর্মকর্তার পরিচয়ে প্রতারণার চেষ্টা, টাকা দাবি করে ফোন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত।
Notice :

"টাকা-পয়সা, ধন-সম্পদ হয়তো ক্ষণস্থায়ী, কিন্তু ঈদের এই আনন্দ আর প্রিয়জনদের ভালোবাসা চিরন্তন। সবাইকে পবিত্র ঈদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ঈদ মোবারক! 🌙✨"

বড়লেখা হাজীগঞ্জ বাজার বণিক সমিতির ভারপ্রাপ্ত সদস্য সচিব রায়হান মুজিবকে সংবর্ধনা।

Reporter Name / ২৬৩ Time View
Update : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

হানিফ পারভেজবড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের বড়লেখা উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র ঐতিহ্যবাহী হাজীগঞ্জ বাজার বণিক সমিতির নবনিযুক্ত ভারপ্রাপ্ত সদস্য সচিব, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক রায়হান মো. মুজিবকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) রাতে স্থানীয় একটি রেস্টুরেন্টে সৌহার্দ্যপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে তাঁকে এই ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হয়।

বড়লেখা হাজিগঞ্জ বাজার ব্যবসায়ীবৃন্দের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে তারা বলেন, রায়হান মো. মুজিব দীর্ঘদিন ধরে সুনামের সাথে ব্যবসা পরিচালনার পাশাপাশি সামাজিক, মানবিক ও রাজনৈতিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। হাজীগঞ্জ বাজারের মতো একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রের বণিক সমিতির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে তাঁর এই দায়িত্বপ্রাপ্তি ব্যবসায়ীদের জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। তারা আরও আশা প্রকাশ করেন, তাঁর দক্ষ নেতৃত্ব, সততা ও আন্তরিকতায় বাজারের সার্বিক উন্নয়ন, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ব্যবসায়ীদের ন্যায্য স্বার্থ সংরক্ষণে নতুন গতির সঞ্চার হবে।

সংবর্ধিত অতিথি রায়হান মো. মুজিব তাঁর অনুভূতি ব্যক্ত করে বলেন, “ব্যবসায়ী ভাইয়েরা আমার ওপর যে আস্থা রেখেছেন, আমি যেন সততা ও নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করতে পারি—এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। বাজারের ঐতিহ্য রক্ষা এবং ব্যবসায়ীদের যেকোনো সমস্যা সমাধানে আমি সবসময় পাশে থাকব।”

এসময় উপস্থিত ছিলেন এ.কে ফার্মেসীর সত্ত্বাধিকারী আব্দুল কাদির পলাশ, স্কাই পরিচালক আহাদ আহমদ চৌধুরী, ডিভ্যান রেস্টুরেন্টের পরিচালক জুয়েল আহমদ, ব্যবসায়ী আব্দুল কুদ্দুস, হানিফ মোবাইলের সত্ত্বাধিকারী মোহাম্মদ হানিফ পারভেজ, বাজার মহালদার শামীম আহমদসহ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানের শুরুতে বড়লেখা হাজিগঞ্জ বাজার ব্যবসায়ীবৃন্দের পক্ষ থেকে নবনিযুক্ত ভারপ্রাপ্ত সদস্য সচিবকে ফুলের তোড়া ও সম্মাননা স্মারক (ক্রেস্ট) প্রদান করা হয়।

উল্লেখ্য, হাজীগঞ্জ বাজার বণিক সমিতির আহবায়ক কমিটির সদস্য সচিব আব্দুল হক চিকিৎসা সংক্রান্ত কাজে ভারত সফরের আছেন সেজন্যে আব্দুল হকের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন রায়হান মো. মুজিব।
গত মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে বণিক সমিতির জরুরি সভায় সর্বসম্মতিক্রমে রায়হান মো: মুজিবকে ভারপ্রাপ্ত সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়। তিনি বড়লেখা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category